ঢাকাTuesday , 21 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুর্ঘটনায় নিহত কৃষক আওরঙ্গজেবের পরিবারকে সরকারি সহায়তা প্রদান

Mahamudul Hasan Babu
April 21, 2026 2:36 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:  মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী কিবরিয়া ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত কৃষক আওরঙ্গজেবের পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস নিহতের বাড়িতে গিয়ে তার স্ত্রী রাশিদা খাতুন ও ছেলে সেলিমের হাতে নগদ ২৫ হাজার টাকা ও খাদ্যসামগ্রী তুলে দেন।

এর আগে সোমবার (২০ এপ্রিল) ডিজেল নিয়ে ফেরার পথে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন আওরঙ্গজেব। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
সহায়তা প্রদানকালে তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।