ঢাকাTuesday , 21 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে নানার বাড়ীতে বেড়াতে এসে কোচের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু।

Mahamudul Hasan Babu
April 21, 2026 2:39 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে নানার বাড়ীতে বেড়াতে এসে কোচের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশু উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারের গরুহাটির চা বিক্রেতা আক্তারুল ইসলাম নাতনী ছিনিয়া আকতার (০১)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকাল ৬ টার দিকে নাড়াবাড়ি বাজারে হানিফ পরিবহণের ঢাকাগামী কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই শিশুটির মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীতের ধারণা, কোচটি চালকের সহকারী কোচটি পিছন গিয়ারে পার্কিং করার সময় এই দূর্ঘটনা ঘটেছে। নিহত শিশু ছিনিয়া আকতার সদর উপজেলার শামীম হোসেন এর মেয়ে শিশু।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।