ঢাকাWednesday , 22 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত তেল উৎপাদন শুরু

Mahamudul Hasan Babu
April 22, 2026 9:17 am
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের উপকূলীয় জনপদ শরণখোলায় আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কৃষি অর্থনীতিতে এক নতুন বিপ্লবের সূচনা হয়েছে। ‘ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প’-এর আওতায় স্থাপিত অত্যাধুনিক তেল নিষ্কাশন যন্ত্রের মাধ্যমে এখন বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে শতভাগ বিশুদ্ধ ও বিষমুক্ত ভোজ্যতেল। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এই মহতী উদ্যোগের সফল অগ্রযাত্রায় উদ্যোক্তাদের ব্যক্তিগতভাবে পুরস্কৃত ও উৎসাহিত করেন উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার। স্থানীয় কৃষকদের উৎপাদিত সূর্যমুখী, বিনা সরিষা-৯ এবং তিল থেকে প্রস্তুতকৃত এই তেল এখন ‘পঞ্চগ্রাম তেল উৎপাদক’ ব্র্যান্ডের নামে সুদৃশ্য বোতলে লাকুরতলা বাজারের ‘পঞ্চগ্রাম সূর্যমুখী ভিলেজ’-এ পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্টরা জানান, বাজারে প্রচলিত ভেজাল তেলের ভিড়ে মানুষের কাছে বিশুদ্ধ তেলের নিশ্চয়তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। জনস্বাস্থ্য রক্ষা ও স্থানীয় অর্থনীতির চাকা সচল রাখতে এই দেশীয় ব্র্যান্ডের পাশে থাকার আহ্বান জানিয়েছেন কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট উদ্যোক্তারা।