ঢাকাWednesday , 22 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের সীমান্ত থেকে দুই স্কুল ছাত্রকে ধরে ৮ ঘন্টা পর ফেরত দিলো বিএসএফ

Mahamudul Hasan Babu
April 22, 2026 3:30 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলার পাটশিরি সীমান্ত থেকে দুই বাংলাদেশী স্কুল ছাত্রকে ধরে নিয়ে ৮ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মীড়গড় সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। তাদের মীরগড় বিওপিতে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়রা জানায় পাটশিরি সীমান্তে বুধবার সকাল ১০ টাঢ সীমান্তের কাঁটাতারের কাছে ছবি তুলতে গেলে তাদের ধরে নিয়ে যায় পার্শ্ববর্তী বিএসএফ ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের পালাক্রমে মারধর করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। তারা চিৎকার ও মারধরের দৃশ্য দেখতে পান বলেও দাবি করেন।
ওই দুই কিশোর হলেন জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্রজিৎ রায় (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় চন্দ্র রায় (১৪)। উদয় রসেয়া উচ্চ বিদ্যালয়ে নবম ও ইন্দ্রজিৎ সপ্তম শ্রেণিতে পড়ে। তারা সম্পর্কে চাচা ভাতিজা। তারা পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি প্রধানপাড়া এলাকায় বোন রাধিকা রানীর বাড়িতে বেড়াতে এসে ওই সীমান্তে ঘুরতে যায় ।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ মো. কায়েস বলেন, ওই দুই স্কুল ছাত্রকে পতাকা বৈঠকের মাধ্যমে ৮ ঘন্টার মধ্যে বিএসএফের কাছ থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।