ঢাকাThursday , 23 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ডোমারে র্যালী ও আলোচনাসভা 

Mahamudul Hasan Babu
April 23, 2026 10:42 am
Link Copied!

রওশন আলম,ডোমার(নীলফামারী)সংবাদদাতা:– “পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  নীলফামারীর ডোমার উপজেলায় শুরু হয়েছে  জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার(২৩ এপ্রিল) থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এই কর্মসূচি।
আজ বৃহস্পতিবার(২৩ এপ্রিল) উদ্বোধনী দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী হাসপাতাল চত্বর প্রদক্ষিন শেষে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এতে অংশগ্রহন
করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তম্বী,উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওসমান গনী,ডোমার থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ,মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ শাওন চৌধুরী ও ডাঃ ফারজানা আফরিন,ডোমার প্রেসক্লাব সভাপতি মোজাফফর আলী ও ডোমার রিপোর্টার্স ইউনিটির  সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক রওশন আলম পাপ্পু,শিক্ষক-শিক্ষার্থী,স্বাস্থ্য কর্মীবৃন্দসহ অনেকেই। আলোচনা সভায় বক্তারা পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন,পুষ্টিহীনতা শুধু শিশুদের নয় বরং সব বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি। তাই সুষম ও পুষ্টিকর খাবার গ্রহনের বিষয়টি প্রতিটি পরিবারে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।