ঢাকাThursday , 23 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর ধামইরহাটে পুলিশের বড়সড় অভিযান: ৬৫০০ লিটার চোলাইমদ উদ্ধার, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস

Mahamudul Hasan Babu
April 23, 2026 11:41 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত প্রায় ৬৫০০ লিটার চোলাইমদ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ধামইরহাট থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে একটি বিশেষ টিম অংশ নেয়।

জানা যায়, ধামইরহাট থানাধীন জাহানপুর ইউনিয়নের মকুন্দপুর গ্রামের কামারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বসতবাড়ির আশপাশ, ধানক্ষেত ও ভুট্টাক্ষেতে চিরুনি অভিযান পরিচালনা করে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চোলাইমদ উদ্ধার করা হয়।

এছাড়াও মদ তৈরির কাজে ব্যবহৃত ড্রাম, সরঞ্জাম ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়। পরে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উদ্ধারকৃত চোলাইমদ এবং মদ তৈরির সকল উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

পুলিশ জানায়, মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।