ঢাকাThursday , 23 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে নব দিগন্ত লীগে সেরা ব্লাক হান্টার্স

Mahamudul Hasan Babu
April 23, 2026 11:42 am
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম চরকাঁকড়া পন্ডিতেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ‘নব দিগন্ত ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬’। স্থানীয় অরাজনৈতিক সামাজিক ও ক্রীড়া সংগঠন নব দিগন্ত ক্রীড়া চক্রের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে রয়েল টাইগার্সকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্লাক হান্টার্স।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী কিবরিয়া বিএসসি। চরকাঁকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ডা. রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনকল্যাণ পরিষদের চেয়ারম্যান ও চরকাঁকড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মিরণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া অনুরাগী ও ফ্যালকন স্পোর্টসের স্বত্বাধিকারী ক্যাপ্টেন শেখ মাসুদ, চরকাঁকড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সালেহ উদ্দিন কামরুল, ছাত্রদল নেতা রাইয়ান মুক্কি, যুক্তরাষ্ট্র প্রবাসী শফিউল্যাহ চৌধুরী, পন্ডিতেরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন এবং নোবিপ্রবি কর্মকর্তা গোলাম সারওয়ার ও মোস্তাক আহমেদ সোহাগ।

এছাড়াও উপস্থিত ছিলেন সৌরভ উদ্দিন মন্নান, দেলোয়ার হোসেন মাস্টার, আব্দুর রহমান মিলন, আমির হোসেন, গাজী শরফ উদ্দিন সৌরভ, তাজুল ইসলাম রফিক, ইব্রাহীম খলিল আজাদ, মোহাম্মদ আলী মিলনসহ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামরুল ইসলাম আজাদ।

পুরো টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধান করেন নব দিগন্ত ক্লাবের সভাপতি ও খেলা পরিচালনা কমিটির প্রধান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, “মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ব্লাক হান্টার্স ও রানার্স-আপ রয়েল টাইগার্স দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। বক্তারা বলেন, যুব সমাজকে সুস্থ ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। স্থানীয়ভাবে এ আয়োজন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।