ঢাকাThursday , 23 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও রেলি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

Mahamudul Hasan Babu
April 23, 2026 4:04 pm
Link Copied!

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ রেলি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) দুপুর ১২ টায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ভার্চুয়ালের মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী অনুষ্ঠানের শুভসূচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন,উপজেলা কৃষি অফিসার আব্দুর জব্বার সরকার, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই শফিকুল ইসলাম। জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ভূরুঙ্গামারী উপজেলার স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম। এছাড়াও উপস্থিত ছিলেন, ডাক্তার রোকেয়া আক্তার ও অন্যান্য কর্মচারীবৃন্দ। এবারের জাতীয় পুষ্টি সপ্তাহ এর স্লোগান ছিলো, পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ।