স্টাফ রিপোর্টার: আবু সালমান : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৬ন ওয়ার্ড নতুন সমাজে সিঁদেল চুরি, ডাকাতি, নারী নির্যাতন, ধর্ষণ, মুক্তিপণ আদায়, শিশু অপহরণ সহ নানান অপরাধের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন এলাকার চিহ্নিত ডাকাত খলিল|
বুধবার (২২ এপ্রিল) বিকালে তার অন্যায় অত্যাচার চুরি ডাকাতি ও শিশু অপহরণ সাম্রাজ্য ধ্বংশ করে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে সাধারণ মানুষকে ¯^স্তির নিঃশ্বাস ফেলে নিরাপদে বসবাস করার সুযোগ দেয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে এলাকাবাসী ও ভূক্তভোগীরা|
খলিল ডাকাতের অপরাধ সাম্রাজ্যের গডফাদার তারই সহোদর ছোট ভাই কথিত তাবিজ কবজ ব্যবসায়ী দিদার হুজুর| খলির ডাকাত ওই এলাকার রফিক মিয়ার ছেলে|
স্থানীয়রা জানায়, গত ১৭ এপ্রিল গভীর রাতে খলিল ডাকাত চুরি করতে যায় স্থানীয় বেলালের ঘরে| এসময় বেলালের স্ত্রী গৃহকত্রী নুপুর টের পেয়ে শোর চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে খলিল ডাকাতও তার সহযোগী রাজুকে আটক করে| পরে তার গডফাদার দিদার হুজুর শালিশের কথা বলে গ্রামবাসীর কাছ থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যায়| এ নিয়ে বেলালের স্ত্রী নুপুর কমলনগর থানায় মামলা করেন
এছাড়া একই গ্রামের মিরাজের স্ত্রী জান্নাত রিংকু, মালেকের স্ত্রী মরিয়ম ও ছিদ্দিক বেপারী সহ অনেকে জানান, বিভিন্ন সময়ে খলিল ডাকাত তাদের ঘরে চুরি করে নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়| কিছুদিন আগে খলিল ডাকাত ফেনী শহর থেকে এক শিশুকে অপহরণ করে এলাকার নিয়ে আসে এবং ওই পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে| পরে পুলিশের অভিযানে সে আটক হয় এবং ওই মামলায় জেল খাটে
স্থানীয় ইউপি সদস মো: ইউসুফ বলেন, আমরা মাদকাসক্ত খলিল ডাকাতের চুরি চামারির এসকল অপকর্মের বিষয়গুলো জানি| পুলিশ প্রশাসনের সহযোগীতায় এ অপরাধীদের নির্মূল করা হবে|
চরকাদিরা ইউপি চেয়ারম্যান মো: হারুন বলেন, এলাকার আ&ইন-শৃংখলা সুরক্ষায় ¯সার্থে আমাদের পরিষদের পক্ষ থেকে তার এই অপরাধ সাম্রাজ্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
