ঢাকাThursday , 23 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

Mahamudul Hasan Babu
April 23, 2026 4:29 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সিভিল সার্জন অফিসের মিলনায়তনে এ উপলক্ষে এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও আলোচকরা পুষ্টি সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডা. আব্দুস সালাম, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাজ্জাদ হোসেন এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনিরসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যাভ্যাসের কোনো বিকল্প নেই। শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।

এর আগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। সিভিল সার্জন ডা. আবু সাঈদের নেতৃত্বে র‍্যালিটি মেহেরপুর পৌরসভার পাথর গেট এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়।