ঢাকাMonday , 8 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় ওয়ার্ল্ড ভিশনের ১৩৭ জন উপকার ভোগীর মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ

Mahamudul Hasan Babu
June 8, 2026 10:42 am
Link Copied!

এম এম এ রেজা পহেল ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার তিনটি ইউনিয়নে ১৩৭ জন উপকার ভোগীর মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন নির্মাণ সামগ্রী সোমবার ১২ টায় ধর্মপাশা ওয়ার্ল্ড ভিশন অফিসে বিতরণ করা হয়েছে।
এর আয়োজন করে পারি ডেভলাপমেন্ট ট্রাস্ট। অর্থায়ন করেন, ধর্মপাশা এডিপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায়। সভাপতিত্ব করেন এডিপি ম্যানেজার ধর্মপাশা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুমন রুরাম। অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু,ধর্মপাশা উপ সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মেহেদী হাসান, প্রোগ্রাম ম্যানেজার পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট ধর্মপাশা এডিপি সমল মানথিন, সাংবাদিক এম এম এ রেজা পহেল, মোঃ সেলিম আহমেদ, পর্যবেক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মজুমদার, এইচ এন ও সাদিয়া পারভীন, সিপিও জামিয়া সুলতানা প্রমুখ।
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নে ৫০ জন, সেলবরষ ইউনিয়নে ৩৭ জন, জয়শ্রী ইউনিয়নে ৫০ জন মোট ১৩৭ জন উপকার ভোগী পরিবারের মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।