ঢাকাSaturday , 7 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক ৭ নভেম্বর: ইসলামপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Mahamudul Hasan Babu
November 7, 2026 4:56 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরের ইসলামপুর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ও প্রীতি ফুটবল ম্যাচসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,উপজেলা বিএনপির সহ সভাপতি একেএম শহিদুর রহমান,জয়নাল আবেদীন সরকার, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ আরো অনেকে।

আলোচনা সভায় বক্তারা জাতীয় ঐক্য,সংহতি, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।