আমিনুর রহমানঃজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় নওয়াপাড়া ইনস্টিটিউটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি এস এম মহিউল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি ও নওয়াপাড়া পৌরসভার মেয়র প্রার্থী গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি ও শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল করিম, অফিস সম্পাদক শরিফ বেলাল, সাংস্কৃতিক সম্পাদক আফজাল হোসেন, মিডিয়া ও প্রচার সম্পাদক আশিকুল ইসলাম, পৌর সেক্রেটারি ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা মহিউদ্দিন ফারাজী, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা কামরুজ্জামান, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা আল মাহমুদ এবং পায়রা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শরিফুল ইসলামসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, জনগণের অধিকার নিশ্চিতকরণ এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তাঁরা সবার প্রতি আহ্বান জানান।
