ঢাকাMonday , 8 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে সাংবাদিক লিয়াকত আলীর ইন্তেকাল

Mahamudul Hasan Babu
June 8, 2026 12:05 pm
Link Copied!

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট। লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও বিশিষ্ট সাংবাদিক লিয়াকত আলী(৬৪) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালকরেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লালমনিরহাট শহরের সাপটানা এলাকায় নিজ বাড়িতে সকালে হঠাৎ অসুস্থ হলে তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনের পাশাপাশি সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদিক আহমেদুর রহমান মুকুল স্মৃতিচারণ করে বলেন, ‘লিয়াকত আলী দৈনিক সমাচার ও নবচেতনা পত্রিকা ছাড়াও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক কাগজে সুনামের সঙ্গে প্রায় তিন দশক সাংবাদিকতা করেছেন। লালমনিরহাট জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে খবর তুলে ধরেছেন। তিনি অত্যন্ত সহজ, সরল ও সাদা মনের মানুষ ছিলেন।’

সাংবাদিক লিয়াকত আলীর মৃত্যুতে লালমনিরহাটের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি শোকপ্রকাশ ও সমবেদনা জানিয়েছে।

পারিবারিক সূত্রে জানান, সাংবাদিক লিয়াকত আলীর প্রথম জানাজা মাগরিবের নামাজের পর গ্রামের বাড়ি সদর উপজেলার হারাটি ইউনিয়নের কিশামত হারাটি গ্রামে এবং দ্বিতীয় জানাজা বাদ এশা শহরের নেছারিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লালমনিরহাট কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হবে।