ঢাকাMonday , 8 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
June 8, 2026 2:47 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ,মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ মতবিনিময় করেছেন। ৮ জুন সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, এনডিসি আমিনুল ইসলাম ও জেলা তথ্য অফিসার পাভেল দাস উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র মোঃ সাইফুল্লাহ, আবুল বাসার আকন্দ, রুপক আইচ, সাংবাদিক শরীফ তেহরান টুটুল, শরীফ স্বাধীন, শেখ ইলিয়াস মিথুন, ফয়সাল পারভেজ মোঃ আরাফাত হোসেনসহ অন্যরা। সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, আমি জেলা সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য। জেলার অর্থনৈতিক উন্নয়ন, শিল্প, সাহিত্য, শিক্ষা, স্বাস্থ্য এ বিষয়ে সাংবাদিকদের উন্নত লেখোনি উন্নয়ন অগ্রযাত্রাকে সার্থক করবে বলে মনে করি।
মাগুরা বাসিকে সাথে নিয়ে জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি করতে চান নবাগত জেলা প্রশাসক। মতবিনিময় সভায় মাগুরা প্রেসক্লাবের ৪০ জন সদস্য অংশ গ্রহন করেন।