আল মামুন জীবন বালিয়াডাঙ্গী প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জিংক সমৃদ্ধ ধান ‘ব্রিধান-১০২’ চাষাবাদ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রিআ্যক্টস-ইন (REACTS-IN) প্রজেক্টের আওতায় হারভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এই কৃষক মাঠ দিবসের আয়োজন করে।
মাঠ দিবসে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, উপসহকারী কৃষি কর্মকর্তা সাকেরিনা ইসলাম, হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মোঃ শাহিনুল কবির ও আরডিআরএস বাংলাদেশের রিআ্যক্টস-ইন প্রকল্পের কৃষি অফিসার আব্দুল্লাহ আল বাকী।
এ সময় বক্তারা মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা এবং ব্রিধান-১০২ এর ফলন ও পুষ্টিগুণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় স্থানীয় কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
