ঢাকাWednesday , 10 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৪), গ্রামীণ খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Mahamudul Hasan Babu
June 10, 2026 5:19 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৪), অ্যাথলেটিক প্রতিযোগিতা ও গ্রামীণ খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আর আর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম এবং আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান।

অনুষ্ঠানে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে অ্যাথলেটিক প্রতিযোগিতা ও গ্রামীণ খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় ক্রীড়া শিক্ষক আব্দুল কুদ্দুস, ইসরাফিল হোসেন, মিনারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রশিক্ষণার্থী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।