ঢাকাSaturday , 13 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশাশ গ্রাম আদালত সম্পর্কে জন সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
June 13, 2026 5:36 am
Link Copied!

ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশয় গ্রাম আদালত সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশ গ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ধর্মপাশা উপজেলা প্রশাসন এর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায়। পরিচালনা করেন উপজেলা সমন্নয় কারী মাহাবুব আলম। অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার ভূমি সঞ্জয় ঘোষ, ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহিদ উল্ল্যা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা কানম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দীন ইসলাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার পৃথ্বিশ চন্দ্র পাল, সাংবাদিক সালেহ আহমেদ, এম এম এ রেজা পহেল, সেলিম আহমেদ, এমারুল হক, এনজিও প্রতিনিধি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বক্তৃতারা গ্রাম আদালতের গুরুত্ব সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধি করার আহবান জানান।