ঢাকাTuesday , 16 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগ নেতাকে ডিভোর্স দেওয়া সেই নারীকে আশ্রয় দিতেই বিয়ের পিঁড়িতে বিএনপি নেতা

Mahamudul Hasan Babu
June 16, 2026 7:28 am
Link Copied!

লক্ষ্মীপুর :আবু সালমান লক্ষ্মীপুরের কমলনগরে এক যুবলীগ নেতার সাবেক স্ত্রীকে বিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন স্থানীয় এক বিএনপি নেতা। রাজনৈতিক প্রতিপক্ষ বিষয়টিকে ‘বউ ভাগিয়ে বিয়ে’ বলে অপপ্রচার চালালেও, বিএনপি নেতার দাবি এক যুগেরও বেশি সময় ধরে নির্যাতিত এবং বর্তমানে অসহায় হয়ে পড়া ওই নারী ও তার সন্তানদের সামাজিক ও ধর্মীয়ভাবে নিরাপদ আশ্রয় দিতেই তিনি এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কমলনগরের যুবলীগের প্রথম সারির এক প্রভাবশালী নেতা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ঘর-সংসার করার পর প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রীর অভিযোগ, যুবলীগ নেতার রাজনৈতিক ক্যারিয়ার গঠন ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার খরচের জন্য তিনি বাবার বাড়ির মূল্যবান জমি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা এনে দিয়েছিলেন। কিন্তু ক্ষমতার অপব্যবহার এবং পরনারীতে আসক্তির কারণে তাদের সংসারে দূরত্ব তৈরি হয়। দ্বিতীয় বিয়ের পর যুবলীগ নেতা প্রথম স্ত্রী ও সন্তানদের কোনো ভরণ-পোষণ দিতেন না। উল্টো যুবলীগের উপজেলা সেক্রেটারির পদের প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় প্রথম স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
গত ২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে ওই যুবলীগ নেতা আত্মগোপনে চলে যান এবং বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। প্রবাসে গিয়েও তিনি দ্বিতীয় স্ত্রীর সাথে যোগাযোগ রাখলেও প্রথম স্ত্রী ও সন্তানদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেন। বাবার বাড়িতেও ঠাঁই না হওয়া এবং সন্তানদের ভবিষ্যৎ ও লেখাপড়ার কথা চিন্তা করে সামাজিক ও ধর্মীয়ভাবে বেঁচে থাকার তাগিদে প্রায় সাত মাস আগে লক্ষ্মীপুর নোটারি পাবলিক আদালতের মাধ্যমে ওই নারী যুবলীগ নেতাকে ডিভোর্স দেন। উল্লেখ্য যে, সাবেক মেম্বার রোকেয়ার ঘরে ডাঃ মাহবুব মাস্টার, তাহের মেম্বার ও আবু ছিদ্দিক মেম্বার এবং যুবলীগ নেতা কফিলের সামনে ওই নেতা তার প্রথম স্ত্রীকে প্রকাশ্য তালাক দেন। পরে বিষয়টি রাগের মাথায় উত্তেজিত হয়ে তালাকের কথা বলায় উপস্থিত সালিশে গৃহীত হয়নি। বরং সন্তান এবং সংসার টিকানোর লক্ষে ওই দিনের মৌখিক তালাকের বিষয়টি গোপন করা হয়।
পরে পরিস্থিতি যুবলীগ নেতাকে আইনি তালাক দিতে বাধ্য করে ওই নারীকে।
এদিকে ডিভোর্সের পর অসহায় হয়ে পড়া ওই নারী ও তার সন্তানদের স্ত্রীর স্বীকৃতি দিয়ে ঘরে তুলে নেন বিএনপি নেতা।
এ বিষয়ে ভুক্তভোগী নারী জানান, পারিবারিক ধিক্কার ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে, একজন সঠিক আশ্রয়দাতা হিসেবে তিনি এই বিএনপি নেতাকে বিয়ে করেছেন।
অন্যদিকে বিয়ে প্রসঙ্গে বিএনপি নেতা জানান, ওই নারীর ওপর দীর্ঘদিনের নির্যাতন তিনি নিজে সশরীরে সালিশে উপস্থিত থেকে দেখেছেন। এলাকায় হিংস্র রাজনীতি করার কারণ এবং স্বামী সন্তানদের ফেলে বিদেশে চলে যাওয়ায় নারীটি খুবই অসহায় হয়ে পড়েছিলেন। তিনি আরও বলেন, ইসলামী শরীয়ত মতে বহু বিয়ে জায়েজ এবং একজন অসহায় নারীকে তার সন্তানসহ স্ত্রীর স্বীকৃতি দেওয়া কোনো অপরাধ নয়। আমি সম্পূর্ণ বৈধভাবেই তাকে বিয়ে করেছি। কিন্তু আমার একটি রাজনৈতিক প্রতিপক্ষ গোষ্ঠী হিংসাপরায়ণ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘যুবলীগ নেতার বউ ভাগিয়ে বিয়ে’ বলে নোংরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমি তাদের এই মানসিকতার তীব্র প্রতিবাদ জানাই।
বর্তমানে এই বিয়ে এবং এর পেছনের গল্প নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা চলছে।