ঢাকাTuesday , 16 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
June 16, 2026 11:36 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : দুর্নীতি প্রতিরোধে মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্তৃক চিত্রাংকন,রচনা ও বিতর্ক প্রতিযোগিতা- ২০২৬ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সকল অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে ক্রেস্ট ও মেডেলের পাশাপাশি পুরস্কার হিসেবে গাছের চারা বিতরণ করা হয়।

মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো: আব্দুল হাকিম বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, দুদক ঝিনাইদহের সহকারি পরিচালক কাওসার আহমেদ ও প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন দুপ্রক সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সাত্তার, প্রেসক্লাবের সেক্রেটারি ও দুপ্রক সদস্য শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ স্বাধীনসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতি বিরোধী মনোভাব তৈরিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় জেলা সদরের ১০ টি বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সকল প্রতিযোগিতা মাগুরা প্রেসক্লাব মিলনায়তন এবং মাগুরা সরকারী উচ্চ বালক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।