ঢাকাTuesday , 16 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে আগুনে ৫ টি বাড়ি ভূস্মীভূত । ক্ষয়ক্ষতি অনেক।

Mahamudul Hasan Babu
June 16, 2026 3:35 pm
Link Copied!

এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে আগুনে ৫ বাড়ি র্ভস্মীভ’ত হয়েছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউপি’র সুখদেবপুর গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আগুনে ৫টি বাড়ি পুড়ে গেছে। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে রাজারামপুর ইউপি’র চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় জানান, সংবাদ পেয়ে ইতিমধ্যে বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম পরিদর্শনে এসে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর সাথে কথা বলেছেন। সরকারি ভাবে ক্ষতিগ্রস্তদের শুকনা খাবার, কম্বল ও ঢেউটিন দেয়া হয়েছে ।

স্থানীয়রা এবং ভূক্তভোগীরা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।