ঢাকাWednesday , 17 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
June 17, 2026 2:04 pm
Link Copied!

এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে ২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় উপজেলা পর্যায়ে আয়োজিত উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিরল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আফরোজা হক আখি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, দিনাজপুর খামারবাড়ির উপপরিচালক আফজাল হোসেন, প্রকল্প সিনিয়র মনিটরিং অফিসার আরিফ আফজাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ পার্থ জ¦ীময় সরকার, উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ রফিকুল ইসলাম,উপজেলা কৃষিসম্প্রসারন অফিসার বরকত উল্লাহ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান। স্বাগত বক্তব্য উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার।