এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আসন্ন বিরল উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী এবং ৭নং বিজোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ।
বৃহস্পতিবার বিকালে তিনি উপজেলার ১২ নং রাজারামপুর ইউপি’র সুখদেবপুর গ্রামে গিয়ে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর সাথে কথা বলে শান্তনা দেন এবং নগদ অর্থ, চাল ও পরিধেয় বস্ত্র (কাপড়) বিতরণ করেন।
তিনি বলেন, এই অগ্নিকান্ডের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। মানবতার দেয়াল হিসেবে আমাদের সবার উচিত এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এই পরিবার গুলোর পুনর্বাসনে পাশে থাকব।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিরল পৌর শাখার সাধারণ সম্পাদক নুরজামাল (সোনাহার), উপজেলা বিএনপি’র সহ সভাপতি মাহাবুর রহমান, ১২নং রাজারামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, পৌর বিএনপির নির্বাহী সদস্য আতাউর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
