ঢাকাFriday , 19 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
June 19, 2026 5:59 am
Link Copied!

আবু সালমান লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন ২০২৬) সকাল ৭টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা সভাপতি মুমিন উল্লাহ পাটোয়ারী বলেন, “আমরা শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ অর্জনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্যে সাংগঠনিক ও দাওয়াতি কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি মাওলানা হুমায়ুন কবির, আবুল খায়ের, অ্যাডভোকেট শাহাদাত এবং মাওলানা আব্দুর রহিম।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগতি উপজেলা আমীর আলী মূর্তজা, উপজেলা সেক্রেটারি একরামুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগতি উপজেলা সভাপতি জাবের হোসাইন, সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ ফয়সাল, ৮নং বড়খেরী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ নাজিম উদ্দিন এবং ৭নং চর রমিজ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ওয়ার্ড দায়িত্বশীলরা। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দাওয়াতি কার্যক্রম জোরদার এবং শ্রমজীবী মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।