ঢাকাMonday , 22 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে পোশাক বিতরণ

Mahamudul Hasan Babu
June 22, 2026 10:41 am
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। ইসলামপুর ঠাকুরগঞ্জ নিত্যবাজার ও ধর্মকুড়া বাজারসহ পৌর এলাকার সার্বিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় বণিক সমিতি শহর ও বাজার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত রাখতে জোড়ালো আবেদন করেন।

তারি ধারাবাহিকতায় সোমবার(২২জুন) পৌরসভা কর্ম পরিকল্পনা সভায় পরিচ্ছন্ন কর্মীদের নির্ধারণ দ্বায়িত্ব বন্টন করে ২২ জন কর্মীর মাঝে পোশাক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল হোসাইন পরিচ্ছন্ন কর্মীদের হাতে পোশাক তুলে দেন। তিনি বলেন-এই পোষাক আপনাদের দায়িত্বজ্ঞাণ সম্পর্কে সচেতন করে তুলবে। আপনাদের প্রতি আমাদের দায়িত্ব ও আন্তরিকতা আছে। আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাবেন, আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করব। এ সময় উপস্থিত ছিলেন,সহকারী প্রকৌশলী মোবাখারুল ইসলাম,কঞ্জারভেন্সী ইন্সপেক্টর জুলফিকার রহমান ভুট্রো,ভারপ্রাপ্ত লাইসেন্স পরিদর্শক শাহজাহান সরকার, সহকর আদায়কারী মোস্তাফিজুর রহমান প্রমুখ।