মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : জাতীয় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা ২২ জুন সোমবার বিকেলে ঢাকা কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে মাগুরা জেলা ফুটবল একাদশ মুখোমুখি হয় জামালপুর জেলা ফুটবল দলের। নির্ধারিত খেলা শেষে উভয় দলের ফলাফল গোল শূন্য হয়। পরে ট্রাইব্রেকারে ৪-২ গোলে জামালপুর ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাগুরা জেলা ফুটবল একাদশ । পরে মাগুরা ফুটবল দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করা হয়। মাগুরা দলের এই অর্জনকে অভিনন্দন জানিয়েছেন মাগুরা ফুটবল ফেডারেশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন , জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবায়েত হোসেন খান, ফুটবল কোচ ইউনুস আলী, নুর ইসলাম,মাগুরা ফুটবল দলের ম্যানেজার জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম ও মিজানুর রহমান। এই অর্জনে আরো অভিনন্দন জানিয়েছেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। চ্যাম্পিয়ন হওয়ার এই গৌরব অর্জনে মাগুরা জেলা বাসিসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন স্বাগত জানিয়েছেন।
