ঢাকাTuesday , 23 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় জমির ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

Mahamudul Hasan Babu
June 23, 2026 10:01 am
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বাগুয়ান এলাকায় জমির ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, মারধর ও আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. জিলহক সরকার ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১১ জুন বিকেলে প্রতিপক্ষের হুকুম দাতা আবুল কালাম ও তার বাবলু ও বাবলুর ছেলে ইমন ওরিদয় সহ কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে জিলহক ছেলে লিটনের ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তাকে মারধর করে গুরুতর আহত করে এবং প্রাণনাশের হুমকিও দেয়। হামলার সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে পরিবারের অন্যান্য সদস্যরাও আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় কয়েকজনকে আসামি করে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মো. জিলহক সরকার বলেন, “আমি ও আমার পরিবারের সদস্যরা হামলার শিকার হয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাকিউল আজম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।