আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে আবারও পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক
মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও পল্লী বিদ্যুতের সেচ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এক রাতের ব্যবধানে কৃষকদের ৬টি ট্রান্সফরমার চুরি হওয়ায় চলতি মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
রবিবার দিবাগত-রাতের কোন এক সময় উপজেলার চেংগাড়া এলাকার ধর্মচাকী মাঠে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মচাকী গ্রামের কৃষক জিয়াউর রহমান ও আনারুল ইসলাম এবং চেংগাড়া গ্রামের আব্দুল গনি, মফিজুল ইসলাম ও মকবুল হোসেনের সেচ সংযোগের মোট ৬টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে মাঠে গিয়ে ট্রান্সফরমার না দেখে কৃষকরা বিষয়টি জানতে পারেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান,ভুক্তভোগী কৃষক অভিযোগ দিয়েছে তদন্ত করছে পুলিশ।
