ঢাকাWednesday , 24 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

Mahamudul Hasan Babu
June 24, 2026 10:57 am
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার উপজেলার কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান,সম্পসারান কর্মকর্তা মুনিরা থেকে কৃষকদের হাতে চারা ও কৃষি উপকরণ তুলে দেন স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তারা। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চারা ও কৃষি সহায়তা প্রদান করা হচ্ছে।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার নির্বাচিত কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।