ঢাকাWednesday , 24 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে এক লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

Mahamudul Hasan Babu
June 24, 2026 11:08 am
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:  আগামী ২৮ শে জুন পঞ্চগড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এক লাখ ৭১ হাজার ৭৯৩ জন শিশুকে একটি করে নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ১৯ হাজার ৭৯৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৫১ হাজার ৬১৭ জন।
বুধবার বিকেলে পঞ্চগড় সিভিল সার্জনের সম্মেলনে কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজিত সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিভিল সার্জন ডা মিজানুর রহমান।
এসময় তিনি বলেন, জেলার এক হাজার ৭৭ টি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর পাশাপাশি দুইজন করে মোট দুই হাজার ১৫৪ জন সেচ্ছাসেবক থাকবেন।
এছাড়া, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে কোন অসুস্থ শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে না। তবে কান্নারত কোন বাচ্চাকে জোর করে ভিটামিন এ না খাওয়ানোর আহ্বান জানানো হয়
এসময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক জান্নাতুন ফেরদৌস নিতু।
সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে জেলায় বিভিন্ন গণমাধ্যম কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।