ঢাকাWednesday , 24 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণীর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

Mahamudul Hasan Babu
June 24, 2026 2:53 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ ,মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির আয়োজনে ২৪ জুন বুধবার বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলার হরিন্দী ব্রীজ সংলগ্ন ওয়াপদারখালের দু’ধারের সড়কে খেজুর ও হরহড় গাছের বীজ বপন করা হয়।

শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, বাংলাদেশ বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সাবেক বিট কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, শহীদ মুকুল স্মৃতি সংঘের সভাপতি সৈয়দ জাহিদ সাজ্জাদ রিপন, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক সেলিম মোল্লা, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী আফতাব হোসেন, মোঃ রেজাউল ইসলাম ও মোঃ শহিদুল মোল্লা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুল আওয়াল সবুর, কাজলী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মো. ইনছান আলী, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মিরান্নাহার, প্রচার সম্পাদক রেজওয়ান বিশ্বাসসহ আরো অনেকে।

এ বিষয়ে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শেখ আব্দুল্লাহ জানান, প্রতি বছরের ন্যায় এবারও শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে আজ শ্রীপুর উপজেলার বিভিন্ন ফাকা রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকায় বনজ ও ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে।