আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এবং গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫ এর জেলা পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল।
একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী নাফিউল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সামিহা রেজা, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুমাইয়া সুলতানা এবং মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী আদিবা সুলতানা প্রমুখ।
