মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণের কার্যক্রম, মাঠপর্যায়ে সচেতনতামূলক উদ্যোগ এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা টিএইচ এ ডা হালিমা খানম লিমা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান এছাড়া আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডা.সাব্বির রহমান ও ডা.আসাদুল ইসলাম,সব ইন্সপেক্টর মুরাদ,সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম সহ প্রমুখ।পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি গনমাধ্যমে সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিশু বিশেষজ্ঞ ডাক্তার সাব্বির রহমান বলেন, শিশুদের অপুষ্টি দূরীকরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে হাম ডাইরিয়া সহ বিভিন্ন রোগ প্রতিরোধ সক্ষম তা বাড়বে। তাই নির্ধারিত দিনে উপজেলার সকল যোগ্য শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজক সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত এ কর্মসূচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাঙ্গুড়া বাস্তবায়ন করছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকে শতভাগ সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিএইচ এ ডা. হালিমা খানম বলেন
সরকারের এ গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে শিশুদের পুষ্টি উন্নয়ন এবং সুস্থ বিকাশ নিশ্চিত করা সম্ভব হবে। এজন্য মাঠপর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে এবং নির্ধারিত কেন্দ্রে শিশুদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ৬মাস থেকে ৫বছরের সকল শিশুকে আগামী ২৮জুন খাওয়ানো হবে ।
