আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় মেহেরপুরের গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। কংগ্রেসে কৃষি উদ্যােক্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনােয়ার হােসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশাের অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সনজীব মৃধা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিএই-পার্টনার এর সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ সাজ্জাদ হােসেন।
