ঢাকাThursday , 25 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে মাদকবিরোধী মানববন্ধন, সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
June 25, 2026 2:31 pm
Link Copied!

(লক্ষীপুর) আবু সালমান লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন, সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ভুমিহীন সংগঠন ও নিজেরা করির যৌথ উদ্যোগে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আখের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন ভুমিহীন সংগঠনের অঞ্চল সমন্বয়ক ছিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন নিজেরা করি’র বিভাগীয় সমন্বয়ক খায়রুল ইসলাম, সাংবাদিক ও লেখক মুহাম্মদ নিজাম উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর নুরনবী, চরআলগী আঞ্চলিক কমিটির সমন্বয়ক রাশেদা বেগম, উপজেলা এনজিও সমন্বয়ক শাহরিয়ার কাজল এবং নিজেরা করি রামগতি অঞ্চল সমন্বয়ক স্বপ্না রানী বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি সচেতনতামূলক র‍্যালি বের করেন। র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।