ঢাকাFriday , 26 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় জমি নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

Mahamudul Hasan Babu
June 26, 2026 9:25 am
Link Copied!

বাদশা আলম, বগুড়া:বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর বালাপাড়া গ্রামে তিন শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মহিপুর বালাপাড়া গ্রামের বাসিন্দা মোছা. রোজিনা বেগম দাবি করেছেন, শেরপুর থানার মহিপুর মৌজার জেএল নং-১২৩, খতিয়ান নং-৫১১ ও দাগ নং-২৪৫০-এর তিন শতাংশ জমি তিনি ওয়ারিশ সূত্রে পেয়েছেন। ওই জমিতে তিনি বসতঘর নির্মাণ করে বসবাস করছেন।
রোজিনা বেগমের অভিযোগ, গত ২৫ জুন দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে তাঁর খালাতো ভাই আরিফসহ কয়েকজন তাঁর অজান্তে জমিটি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করেন। তিনি সেখানে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ইমান আলী বলেন, আমরাও থানায় লিখিত অভিযোগ করেছি। তারা সেখানে বসবাস করলেও জমিটি আমি বৈধ মালিকের কাছ থেকে ক্রয় করেছি। উভয় পক্ষ সঠিক কাগজপত্র নিয়ে বসলে বিষয়টির সমাধান হবে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।