ঢাকাSaturday , 27 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে ৬মাসের কারাদণ্ড

Mahamudul Hasan Babu
June 27, 2026 1:47 pm
Link Copied!

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) রাত ১১টার দিকে পরিচালিত এ অভিযানে মাদক সেবনের দায়ে মো. ছানোয়ার হোসেন (৪২), পিতা- মৃত তমিজ মন্ডল, সাং- সরদারপাড়া এবং মো. জাকির হোসেন (৪২), পিতা- মৃত আবুল কাশেম, সাং- ভদ্রপাড়া, ভাঙ্গুড়া, পাবনাকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় উভয়কে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং মাদক সেবন, বহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করা হয়েছে।