ঢাকাSaturday , 27 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যের হাল ও ইস্ট রাইডিং যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে বিশ্বনাথের কৃতিসন্তান শাহজাহান রহমান যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত’

Mahamudul Hasan Babu
June 27, 2026 1:45 pm
Link Copied!

নাঈম আহমেদ, বিশেষ প্রতিনিধিঃবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অনুমোদিত ৪১ সদস্যবিশিষ্ট হাল ও ইস্ট রাইডিং যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের কৃতিসন্তান শাহজাহান রহমান।রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয় কর্মী শাহজাহান রহমান ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি অতীতে লামাকাজী ইউনিয়ন ছাত্রদল, সিলেট জেলা ছাত্রদল এবং সিলেট এমসি কলেজ ছাত্রদলের একজন একনিষ্ঠ ও সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। দলীয় সূত্রে জানা যায়, যুক্তরাজ্যে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে শাহজাহান রহমানের অন্তর্ভুক্তি তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক নিষ্ঠা ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেখছেন নেতাকর্মীরা।নতুন দায়িত্ব পাওয়ায় লামাকাজী ইউনিয়নসহ বিশ্বনাথ উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন।