ঢাকাMonday , 29 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Mahamudul Hasan Babu
June 29, 2026 10:11 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি (ART) বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বেলা ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ের মাগুরা প্রেসক্লাবের সামনে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, মাগুরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা দাবি করেন, গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘Agreement on Reciprocal Trade (ART)’ নামে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। তাদের অভিযোগ, চুক্তিটি দেশের অর্থনীতি, কৃষি, শিল্প, জ্বালানি নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এবং এটি অবিলম্বে বাতিল করা উচিত। অন্যথায় বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা ঘোষণা দেন।

বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং বাসদ মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান, জেলা সদস্য মশিউর রহমান, জাসদের সাংগঠনিক সম্পাদক বাচ্চু চোপদার, সহ-সভাপতি শেখ আব্দুল মান্নান, উদীচী শিল্পীগোষ্ঠী মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক ঝলক দত্ত।

বক্তারা অভিযোগ করেন, চুক্তিটির পূর্ণাঙ্গ নথি জনসমক্ষে প্রকাশ করা হয়নি। তাদের দাবি, প্রকাশিত অংশে এমন কিছু শর্ত রয়েছে, যা কার্যকর হলে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে উচ্চমূল্যে এলএনজি, গম, সয়াবিনসহ বিভিন্ন পণ্য আমদানি করতে হবে এবং এতে দেশের বৈদেশিক মুদ্রা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। এছাড়া কৃষি, পোলট্রি, মৎস্য, দুগ্ধ ও তৈরি পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথাও তারা তুলে ধরেন।

সমাবেশে আরও অভিযোগ করা হয়, চুক্তির বিভিন্ন শর্ত বাংলাদেশের বাণিজ্যিক স্বাধীনতা সীমিত করতে পারে এবং ভবিষ্যতে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।

বক্তারা দাবি করেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়ের পর এই চুক্তির ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। তাই বিষয়টি পুনর্বিবেচনা করে অবিলম্বে চুক্তি বাতিলের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান হয়।