এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি। বিরলে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সেবক পার্টি ওলামা কল্যাণ পরিষদের আলোচনা সভা ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বিকালে বিরলের কাঞ্চন জীবনীয়া দরবার শরিফে মুরাদপুর জামে মসজিদ এর খতিব হযরত মাওঃ মোঃ কামরুজ্জামান (শেরেগুল) এর সভাপতিত্বে এবং এনায়েতপুর বায়তুন নুর জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ নুরুজ্জামান রাফি (রেফায়ি) এর সঞ্চারোনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জীবনীয়া দরবার শরিফের প্রতিষ্ঠাতা মানব সেবক গুরুজী ড. জীবন চৌধুরী।
প্রধান মেহমান এর বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত দিনাজপুর সদরের আহ্বায়ক শাহ্ সুফি মোঃ আশিকুল বশির। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন, দোগাছি তালপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মোঃ খুরশেদ আলম, হাফেজ মাওঃ মোঃ হাসানুল কবির (এম এ কামিল-তাফসির), গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্প মসজিদের খতিব মাওঃ মোঃ মজনুর রহমান (মজনু) (ফাজিল)।
অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধায়ন করেন দিনাজপুর সদরের আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান (হান্নান) ও দিনাজপুর ৮ নং উপশহরের সিদ্দিকী নূরানী মাদ্রাসা এন্ড একাডেমি এর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোঃ সাদিকুল ইসলাম আল সাদিক।
আলোচনা শেষে পীরজাদা শাহ্ সুফী নুরুল হুদা কে-আহবায়ক এবং হযরত মাওলানা মোঃ কামরুজামান শেরেগুল, শাহ সূফী মোঃ আশিকুল বশির, হাফেজ মাওলানা শাহজাহান হোসেন, ডা. হাফেজ মাওলানা সাইফুল্লাহসহ আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান হান্নান কে যুগ্ম-আহবায়ক সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।
আহবায়ক কমিটিতে সদস্য সচিব করা হয় হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম আল সাদিক কে। এছাড়া হাফেজ মাওলানা নুরুজ্জামান (রেফায়ি) কে যুগ্ম সদস্য সচিব এবং হাফেজ মাওলানা মোঃ বায়েজিদ হোসেন মিয়াজী ও আহেল আলহাজ্ব মাওলানা মোঃ খুরশেদ আলম কে নির্বাহী সদস্য নির্বাচিত করে মোট ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
