ঢাকাTuesday , 30 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর মহানগরগাজীপুরে ১১৩টি প্রকল্পের জন্য ১ কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ

Mahamudul Hasan Babu
June 30, 2026 3:34 pm
Link Copied!

মোঃ নাজিম উদ্দিন গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ২০২৫-২০২৬ অর্থবছরে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্যের অনুকূলে তিন ধাপে বরাদ্দকৃত মোট ১ কোটি ৬০ লাখ টাকার বিপরীতে ১১৩টি প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভাপতিদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

​মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর ‘গাজীপুর ক্লাব’ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

​গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ শাহরিয়ার নজির, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাত হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মোঃ আওলাদ হোসেন।

​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতির মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষের মৌলিক চাহিদা পূরণ, এলাকার উন্নয়ন এবং মানবসেবায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত ১ কোটি ৬০ লক্ষ টাকার এই এককালীন অনুদানের চেক বিতরণ করা হলো।

​তিনি আরও যোগ করেন, আমরা চাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেন শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমেই কেবল জনগণ এর প্রকৃত সুফল পেতে পারে। আর এই স্বচ্ছতা বজায় রাখতেই আজ প্রকাশ্য অনুষ্ঠানের মাধ্যমে সবার মাঝে অর্থ বিতরণ করা হয়েছে।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেন, বর্তমান সরকার সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট প্রকল্প কমিটিসমূহ বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজ নিজ এলাকার উন্নয়নকাজ যথাযথভাবে সম্পন্ন করবেন।

​অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ অত্যন্ত সুশৃঙ্খলভাবে ১১৩টি প্রকল্পের সভাপতিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।