ঢাকাWednesday , 1 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছার প্রবীণ পত্রিকা পরিবেশক স্বপন চক্রবর্তীর আজ ৬ষ্ঠ তিরোধান দিবস

Mahamudul Hasan Babu
July 1, 2026 4:21 pm
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছার জাতীয় ও স্থানীয় সংবাদপত্রের প্রবীণ পরিবেশক স্বপন চক্রবর্তীর আজ ০২ জুলাই (বৃহস্পতিবার) ৬ষ্ঠ তিরোধান দিবস| ২০২০ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকগমন করেন| মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, শুভানুধ্যায়ী, সহকর্মী ও ¯^জন রেখে গেছেন| ¯^পন চক্রবর্তী দীর্ঘ ৪৩ বছর ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ঝিকরগাছা উপজেলায় জাতীয় ও স্থানীয় বিভিন্ন ˆদনিক পত্রিকা পাঠকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন| সংবাদপত্রের প্রতি তাঁর গভীর ভালোবাসা, সময়ানুবর্তিতা ও কর্মনিষ্ঠার কারণে তিনি সাংবাদিক, পাঠক ও সংবাদপত্র সংশ্লিষ্ট সকল মহলের কাছে ছিলেন অত্যন্ত পরিচিত ও সম্মানিত একজন মানুষ| একসময় ঝিকরগাছায় সংবাদপত্র বিতরণ ব্যবস্থার অন্যতম নির্ভরযোগ্য ব্যক্তিত্ব হিসেবে তিনি পরিচিতি লাভ করেন| প্রতিদিন ভোরে পত্রিকা সংগ্রহ করে উপজেলার বিভিন্ন এলাকা ও গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া ছিল তাঁর নিত্যদিনের দায়িত্ব| দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য সংবাদপত্রের সঙ্গে যুক্ত থেকে সংবাদপাঠের সংস্কৃতি বিকাশেও নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন| তার মৃত্যুর পর থেকে তাঁর সুযোগ্য সন্তান সজল কুমার চক্রবর্তী তনু জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংবাদপত্রের পরিবেশকের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন এবং বাবার রেখে যাওয়া সুনাম ও ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন| তিরোধান দিবস উপলক্ষে তাঁর নিজ বাসভবনে আত্মার শান্তি কামনায় বিশেষ পূজা-অর্চনা, ধর্মীয় প্রার্থনা এবং প্রসাদ বিতরণের কর্মসূচির আয়োজন করা হয়েছে|
এ বিষয়ে ¯^পন চক্রবর্তীর ছেলে সজল কুমার চক্রবর্তী তনু বলেন, “বাবা সারাজীবন সততা ও নিষ্ঠার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন| সংবাদপত্রকে তিনি শুধু পেশা হিসেবে নয়, সমাজসেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখতেন| তাঁর ৬ষ্ঠ তিরোধান দিবসে আমরা পরিবারের পক্ষ থেকে আত্মার শান্তি কামনায় পূজা-অর্চনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছি| সকলের কাছে বাবার জন্য আশীর্বাদ ও প্রার্থনা কামনা করছি|”
উল্লেখ্য, ¯^পন চক্রবর্তীর তিরোধান দিবসে ঝিকরগাছার সাংবাদিক, সংবাদপত্র পরিবেশক, পাঠক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করা হয়েছে| অনেকেই তাঁর কর্মনিষ্ঠা, বিনয়ী আচরণ ও সংবাদপত্রের প্রতি আজীবন নিবেদিতপ্রাণ ভূমিকার কথা স্মরণ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন|