ঢাকাThursday , 2 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও আপ্যায়ন থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ সাত সাংবাদিকসহ কয়েকজনের

Mahamudul Hasan Babu
July 2, 2026 10:32 am
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের আমন্ত্রণে আয়োজিত ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে অনুষ্ঠান শেষে আপ্যায়ন থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন অন্তত সাতজন সাংবাদিকসহ কয়েকজন আমন্ত্রিত অতিথি। এতে তারা চরম অপমানবোধ নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়। অভিযোগ রয়েছে, প্রথমে জেলা প্রশাসক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নাস্তা গ্রহণ করেন। পরে সাংস্কৃতিক কর্মীদেরও নাস্তা দেওয়া হয়। তবে সাতজন সাংবাদিকসহ কয়েকজন আমন্ত্রিত ব্যক্তি নাস্তা নিতে গেলে দায়িত্বে থাকা কর্মচারীরা জানান, “নাস্তা শেষ হয়ে গেছে।”

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপস্থিত সাংবাদিকরা বলেন, সরকারি আমন্ত্রণে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক। আমন্ত্রণ জানিয়ে ডেকে এনে অনুষ্ঠান শেষে এভাবে আপ্যায়ন থেকে বঞ্চিত করা কোনোভাবেই কাম্য নয়। এটি শুধু ব্যক্তিগত অপমান নয়, সাংবাদিক সমাজের প্রতিও অবহেলার বহিঃপ্রকাশ বলে তারা মনে করেন।

এ বিষয়ে অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে সাংবাদিকরা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।