আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : সারা দেশের ন্যায় মেহেরপুর জেলায়ও যশোর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে।
চলতি বছরে জেলার ৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় মোট ৩ হাজার ৯১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এছাড়া এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২৪০ জন, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় ৬৭০ জন এবং আলিম পরীক্ষায় ১৫৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এইচএসসি পরীক্ষার কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো— মেহেরপুর সরকারি কলেজ কেন্দ্রে ৭৬৯ জন, মেহেরপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ৫৪৭ জন, মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে ৫৫৫ জন, গাংনী সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ৬৫০ জন, গাংনী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৪৮৯ জন, বামুন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৪০ জন, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ১১৭ জন এবং মুজিবনগর আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে ২৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২৩৮ জন, গাংনী পাইলট মাধ্যমিক ও কলেজ কেন্দ্রে ৪১৭ জন এবং মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
অন্যদিকে, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১৭০ জন এবং মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৭০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এছাড়া, আলিম পরীক্ষা জেলার একটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মোট ১৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে জেলার সবগুলো পরীক্ষা কেন্দ্রেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
