ঢাকাThursday , 2 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এতিম ও দুস্থ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। — সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম.পি।

Mahamudul Hasan Babu
July 2, 2026 4:42 pm
Link Copied!

এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বিরলে একই দিনে একাদিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এতিম ও দুস্থ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের দেয়া অনুদান গুলো তাদের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া এলাকার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও গ্রামীণ জনপদের হতদরিদ্র মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং প্রতিবন্ধী ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে আমরা নানা প্রকার উদ্যোগ গ্রহন করেছি।

তিনি বৃহস্পতিবার সকালে বিরল উপজেলা পরিষদের হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে অনুদানের চেক বিতরণ, উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরের এডিপি তহবিলের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ক্রীড়াসামগ্রী, হতদরিদ্রদের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস কতৃক জলবায়ু পরিবর্তনের মারাত্মক চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই ও আধুনিক কৃষির প্রসার ঘটানোর লক্ষ্যে ৩ দিনব্যাপী বিশেষ কৃষি প্রদর্শনী মেলা উদ্বোধন এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, দিনাজপুরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. র্পাথ জ্বীময় সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার বরকতউল্লাহ, অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রাজিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন প্রমূখ।