ঢাকাFriday , 3 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিডিয়া শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হয়, গণতন্ত্রের সাফল্য নির্ভর করে মিডিয়ার সাফল্যের ওপর – মির্জা ফখরুল

Mahamudul Hasan Babu
July 3, 2026 9:44 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: মিডিয়া শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হয়। গণতন্ত্রের সাফল্য নির্ভর করে মিডিয়ার সাফল্যের ওপর। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ জুলাই) ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, একটি শক্তিশালী, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম রাষ্ট্র, সরকার এবং জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করে। তাই গণতন্ত্রকে সুসংহত করতে গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্য, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।