ঢাকাFriday , 3 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় নানা আয়োজনে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Mahamudul Hasan Babu
July 3, 2026 2:44 pm
Link Copied!

মোঃ মাগুরা প্রতিনিধি: মাগুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, আমিনুর রহমান খান পিকুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, এ এস পি থান্ডার মোঃ খায়রুল ইসলাম, কৃষক দলের সভাপতি রুবায়েত হোসেন খানসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

আলোচনা সভায় বক্তারা এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনায় চ্যানেলটির ভূমিকার প্রশংসা করেন। বক্তারা আরও বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি এনটিভি বিনোদন, টকশো, খেলাধুলা, ইসলামিক জ্ঞানভিত্তিক অনুষ্ঠানসহ বিভিন্ন মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং মাগুরা স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিককে অভিনন্দন জানান।