এম এম এ রেজা পহেলধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর হিজলা রোডে প্রধান মন্ত্রীর প্রতিশ্রুতি ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ কর্যক্রমের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করবেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
শনিবার বিকেলে বৃক্ষ রোপণ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহাবুব মোর্শেদ খোকন, পরিচালনা করেন যুগ্ন আহবায়ক হারুন রশীদ। অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহিদ উল্ল্যা, উপজেলা প্রকৌশলী শাহাবুদ্দিন, কৃষি অফিসার মোহাম্মদ আসাদ বীন খলিল রাহাত, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হক, এস এম রহমত, জুলফিকার আলি ভুট্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম কামাল, সদস্য মোঃ নেহাল উদ্দিন, মানুন রশিদ শান্ত, উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহবায়ক আলমগীর কবির, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ লেয়াকত আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওবায়দুর রহমান প্রমুখ। তাছাড়া বিএনপির আঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন
