ঢাকাWednesday , 8 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে সনাতন ধর্মালম্বীদের সাথে ইউএনও এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Mahamudul Hasan Babu
July 8, 2026 5:27 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে ইউএনও এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার আহ্বায়ক দিনেশ চন্দ্র রায়, সদস্য সচিব মনোজ কুমার রায়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভুবন মহন্ত, যুগ্ম আহ্বায়ক বিজয় চন্দ্র রায়, অশোক চক্রবর্তী ও হিমেল,  বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাঞ্চন চক্রবর্তীসহ উপজেলার বিভিন্ন দূর্গা পূজামন্ডপ থেকে আসা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের নিকট বিভিন্ন পূজা মন্ডপের রাস্তা সংষ্কার, পুরোহিতগণের সম্মানী ও নিরাপত্তা প্রদানসহ বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হলে সমস্যাগুলো সমাধানে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। এছাড়াও বাংলাদেশ হিন্দু কল্যান ট্রাস্ট এর সহযোগিতায় ব্রাহ্মণগণের প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানোর বিষয়ে আলোচনা ও  আসন্ন উৎসব সর্বজনীন করার লক্ষ্যে একে অপরের অব্যাহত সহযোগিতা কমানা করে সভাটি সমাপ্ত করা হয়।