ঢাকাThursday , 9 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে সরকারি ফেসবুক পেজে বিদায়ী ইউএনওর ব্যক্তি কেন্দ্রিক পোস্ট সমালোচনার ঝড়

Mahamudul Hasan Babu
July 9, 2026 10:36 am
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসনের সরকারি ফেসবুক পেজে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের একটি ব্যক্তি কেন্দ্রিক পোস্টকে ঘিরে সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৯জুলাই) দুপুরে Uno Islampur Jamalpur নামের সরকারি ফেসবুক পেজে পোস্টটি প্রকাশ করা হয়। স্ক্রিনশটে দেখা যায়, পোস্টটি প্রকাশের প্রায় ২৬ মিনিট পর সেটি দেখা হয়েছে।

পোস্টে নাজমুল হুসাইন লিখেছেন,”বিদায় কখনো সম্পর্কের সমাপ্তি নয়; এটি কেবল দায়িত্বের স্থান পরিবর্তন।”এরপর তিনি ইসলামপুরে দায়িত্ব পালনকালে মানুষের ভালোবাসা,আস্থা,সহযোগিতা ও আন্তরিকতা পাওয়ার কথা উল্লেখ করেন। তিনি আরও লেখেন,দায়িত্ব পালনে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান এবং দাবি করেন,তার কোনো ক্ষুদ্র প্রয়াস যদি মানুষের উপকারে এসে থাকে,সেটিই হবে তার সবচেয়ে বড় প্রাপ্তি।

পোস্টের শেষাংশে তিনি ইসলামপুরের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে লেখেন,”ইসলামপুর আমার হৃদয়ে চিরদিন থাকবে।”এরপর নিজের নাম উল্লেখ করে “বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার,ইসলামপুর, জামালপুর” পরিচয়ে স্বাক্ষর করেন।

এছাড়া একই পোস্টের সঙ্গে একটি সংবাদপত্রের কাটিং সংযুক্ত করা হয়,যেখানে “মানুষের হৃদয়ে স্থান করে বিদায় নিয়েছেন ইসলামপুরের ইউএনও নাজমুল হুসাইন” শিরোনামে তার প্রশংসাসূচক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে, সরকারি দপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজ,যা পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণের পরও সরকারি প্ল্যাটফর্ম হিসেবেই ব্যবহৃত হবে,সেখানে বিদায়ী কর্মকর্তার ব্যক্তিগত ভাবমূর্তি তুলে ধরা এবং নিজের প্রশংসাসূচক সংবাদ প্রকাশ কতটা প্রশাসনিকভাবে সমীচীন।

এ বিষয়ে উপজেলা উপ প্রশাসনিক কর্মকর্তা মোঃ এহসানুল হক রাহিম বলেন,”উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজটি নির্বাহী কর্মকর্তা নিজেই পরিচালনা করেন তাই এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই”।

এই বিষয়ে মন্তব্য নিতে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইনের সাথে সরকারি নাম্বারে

একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে তার ব্যাক্তিগত মুঠোফোনে যোগাযোগ হলে তিনি নতুন নির্বাহী কর্মকর্তার যোগদান অনুষ্ঠানে আছেন বলে সংযোগ বিছিন্ন করে দেন।